ঢাকাশুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশ হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধ।

admin
সেপ্টেম্বর ১৮, ২০২০ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ সদর প্রতিনিধি ।। শারদীয় দুর্গায় পূজায় ৩ দিনের ছুটি ও আদমশুমারী ২০২১ দলিত ও বঞ্চিত আলাদা ভাবে অন্তরভূক্ত করা সহ মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মন্দিরের জায়গা সুষ্ঠ সমাধানের দাবীতে মানববন্ধ করে মানিকগঞ্জ জেলা হিন্দু মহাজোট।

আজ শুক্রবার সকাল ১০.০০ঘটিকার সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবের চত্তরে ২ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন করা হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ত্ব করেন শ্রী গৌরাঙ্গ সরকার। বাংলাদেশ হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলার সাধারণ সম্পাদক তাপস রাজবংশীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ইসকনের সভাপতি গুরুদাশ রাজবংশী, শ্রী শ্রী ঠাকুর গোপাল মদন মোহন বংশীবদন রায় বিগ্রহ এর সভাপতি শ্রী কালিপদ রাজবংশী, এ্যাডঃ সুভাষ চন্দ্র রাজংশী, হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি বিকাশ রাজবংশী, সদর থানা যুব মহাজোট এর সভাপতি নিখিল সহ মানববন্ধে মানিকগঞ্জ জেলার প্রত্যেক উপজেলা কমিটির সভা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে সভাপতি গৌরাঙ্গ সরকার বলেন, আমরা যারা চাকুরী করি ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা পূজার অঞ্জুলী দিতে পারি না এর কারন হলো আমরা ছুটি পাই বিজয়া দশমীর দিন এ বছর আমরা সেই আলোকে দুর্গা পূজায় ৩দিনের ছুটির দাবী জানাই।

মানিকগঞ্জ জেলা ইসকনের সভাপতি গুরুদাশ রাজংশী জানান, ৩দিনের সরকারি ছুটি সহ জেলার বিভিন্ন এলাকায় মন্দিরের জায়গা প্রভাবশালীর নিজ নামে লিজ নেওয়া হয়েছে এগুলো সুষ্ঠু ভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

শ্রী শ্রী ঠাকুর গোপাল মদন মোহন বংশীবদন রায় বিগ্রহ এর সভপতি শ্রী কালিপদ রাজবংশী অতি দুঃখের সহিত বলেন শ্রী ঠাকুর গোপাল মন্দিরের জায়গা নিয়ে মিথ্যা মামলা ও ঠাকুর গোপালের সম্পত্তির দখলের পায়তারা করছে কিছু প্রভাবশালী আমি সরকার কাছে বিনীত জোর জানাচ্ছি মিথ্যা মামলা হতে অব্যাহতি চাই।

মানিকগঞ্জ জেলা আইনজীবির সাবেক সহ- সাধারণ সম্পাদক এ্যাডঃ সুভাষ চন্দ্র রাজবংশী বলেন, ধর্ম যার যার উৎসব সবার আসন্ন শারদীয় দুর্গা পূজায় ৩দিনের ছুটি সহ সরকারি অনুদান আরো দিগুন হয়।

স/এষ্