ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশ হারেনি, হেরেছে বিশ্বাস!

admin
মে ২৭, ২০১৭ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ : অতিআত্মবিশ্বাস কখনিই ভাল না। সেই প্রবাদ কথাটাই শেষ পর্যন্ত সত্যি হল। ৩৪২ রানের পর্বত টার্গেট পাকিস্থান ৩ বল বাকি থাকতে টপকে যায়। যদিও পাকিস্থানের এ জয়ে বাংলাদেশী বোলারেরা ছিল গুরুত্বপূর্ণ  ভূমিকা। নিজেদের দানবীর মনে করে বেহিসাবী রান উপহার দেয় পাক নয় নম্বর ব্যাটসম্যান ফাহিম আশরাফিকে।

মাত্র ৩০ বলে অপরাজিত ৬৪ রান করে জয় নিজেদের করে নেয়। ২৪৯ রানে ৮ উইকেট পড়ে গেলে বাংলাদেশ অপেক্ষা করছিল জয়ের জন্য। কিন্তু এখনো আর্ন্তজাতিক ম্যাচে মাঠ নামা না হলেও নিজের আগমত বার্তা পুরো বিশ্বকে জানিয়ে দিল এই মারকুটে।৯ম উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও হাসান আলীর অবিচ্ছিন্ন ৯ম উইকেট জুটি ৩৯ বলে ৮৬ রান যোগ করে ম্যাচের ছবি বদলে দিয়েছেন। ফাহিম অপরাজিত ৩০ বলে ৬৪ রান করে আর হাসান উইকেটে ছিলেন ১৫ বলে ২৭ রানে।

মাত্র ১৯ রানেই ২ উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পেয়েছে। ৩৪২ রানের বড় টার্গেট দিয়ে শেষ অবধি পাকিদের বধ করতে পারল না টাইগাররা। ফাহিম আশরাফের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ের কাছে পরাস্ত হয়েছেন মাশরাফি, তাসকিনরা।

এর আগে তামিম ইকবালের শতক, ইমরুল-মুশফিকের উজ্জ্বল ব্যাটিংয়ে ৯ উইকেটে ৩৪১ রানের বড় স্কোর গড়ে টাইগাররা। এর জবাবে ব্যাটিং এ নেমে মাত্র ৩ ওভার ২ বলে ১৪ রানের মাথায় উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ১৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। মাশরাফির বলে শিকার হন বাবর আজম। আজহার ও বাবর দুজনই মুশফিককে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।

বার্মিংহামের এজবাস্টনে শনিবারের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি। পাকিস্থানের এ জয়ের ফলে অনেক প্রশ্ন তৈরি হয়েছে। মোস্তাফিজুরের বিকল্প এখন আর নেই। দলে নাফিরের গুরুত্ব ও মাশরাফির ছেলেখেলা অধিনায়কত্ব। এই ভুল গুলো এখনি সংশোষ করতে না পারলে নিজেদের ষষ্ঠ স্থান ধরে রাখা সম্ভব হবে না বাংলাদেশের। আর এই পরাজয়ে বাংলার কোটি ক্রিকেট প্রেমীর বিশ্বাস হেরে গেল।

স/এষ্