ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভা

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের মতবিনিময় সভা

এনামুল হক, পর্তুগাল : পর্তুগালের সামাজিক সংগঠন বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাথে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছেন। গত ৬আগষ্ট সোমবার সন্ধ্যায় লিসবনের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় চার্কল গ্রীল রেস্টুরেন্টে এই আলোচনা ও মত বিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ সোশ্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের তাহের আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় এবং এ্যাডভোকেট জাকির হামিদির পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীন ব্যাক্তি ও স্থানীয় সোসালিষ্ট পার্টি নেতা আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী রানা তাসলিম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা শাহিন সাঈদ, সাংগঠনিক সম্পাদক রাজিব আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ি রাসেল আহম্মেদ, হাবিব উল্লাহসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আলোচনায় আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ সহ প্রেস ক্লাবের সহ সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক তারিকুল হাসান আশিক, প্রচার সম্পাদক এনামুল হক এবং সংস্কৃতি সম্পাদক মহি উদ্দিন প্রমূখ।

আলোচনায় সংগঠনটির বিগত ৫ বছরে তাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। অভিবাসন প্রত্যাশী অসংখ্য মানুষকে বিভিন্ন সহযোগিতা ছাড়াও তাদের বৈধতা অর্জনে পরামর্শ এবং বাসস্থান ও কাজ ব্যবস্থা করে দেওয়া সহ নানা উদ্যোগের কথা উল্লেখ করেন। তাছাড়া লিসবনে বাংলাদেশ কমিউনিটির শিশু কিশোরদের শারিরীক ও মানসিক বিকাশে ফুটবল ম্যাচ আয়োজন এবং তরুণ ও যুবকদের নিয়ে বাৎসরিক বিভিন্ন শিক্ষা সফর আয়োজনের কথা জানান বক্তারা।

লিসবনে বাংলাদেশ কমিউনিটির নানা সমস্যা এবং তা সমাধানে প্রেস ক্লাবের ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। উপস্থিত সংবাদ কর্মীরা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নানার প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধ কথা উল্লেখ করে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন। এসময় তারা সামাজিক সংগঠন সমূহের গঠনমূলক কাজ করতে উদ্বুদ্ধ করেন।

স/এষ্