ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন চার হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

admin
আগস্ট ১২, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

 বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) চার হাজার সিনিয়র স্টাফ নার্স ও ছয়শ মিডওয়াইফ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ আগস্ট পিএসসির ওয়েব সাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

১০ আগস্ট দুপুর ১২টা থেকে আবেদনপত্র পূরণ এবং ফি জমাদান শুরু। আবেদনপত্র জমাদানের শেষ সময় ৩০ আগস্ট সন্ধ্যা ৬টা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের যুগ্ম সচিব (নন ক্যাডার) পরীক্ষা নিয়ন্ত্রক শেখ শাখাওয়াৎ হোসেন ও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ‘সিনিয়র স্টাফ নার্স’ (১০ম গ্রেড) এর ৪০০০ অস্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনুর্ধ্ব ৩৬(ছত্রিশ) বছর।

এছাড়া ছয়শ মিডওয়াইফ পদে আবেদনের জন্য বয়স হতে হবে ১ আগস্ট পর্যন্ত অনুর্ধ্ব ৩০(ত্রিশ) বছর। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর।

স/মা