ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশ ও সুইডেন সম্পর্কোন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত

admin
জুন ১৫, ২০১৭ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও সুইডেন অর্থনৈতিক সম্পর্কোন্নয়ন এবং দ্বিপক্ষীয় সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আরো উৎসাহিত করার ব্যাপারে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। দুই দেশের নেতৃবৃন্দ অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগের লক্ষ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সদিচ্ছা প্রকাশ করেছেন।

দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে একথা বলা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে গতকাল সুইডেন পৌঁছান।

বাংলাদেশ ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান স্টকহোম সফর করছেন।
সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেল্লা লাভিন এবং বিচার ও অভিবাসন মন্ত্রী মরগান জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

স/এষ্