বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হয়েছেন সেলিমের
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য হয়েছেন উশু ফেডারেশনের সাংগঠনিক কমিটির সহ-সম্পাদক লায়ন খন্দকার মো. সেলিম।
মঙ্গলবার ১৯ জানুয়ারী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ধর্ম বিষয়ক কেন্দ্রিয় উপ-কমিটির চেয়ারম্যান খন্দকার গোলাম মওলা নকশেবন্দীর স্বাক্ষর করা এক চিঠিতে সেলিমকে সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সেলিম বলেন, ‘আমি ক্রীড়াঙ্গণের মানুষ। উশু ডিসিপ্লিনকে এগিয়ে নিতে কাজ করছি। ক্রীড়ার পাশাপাশি ধর্ম বিষয়ক উপ-কমিটির হিসেবেই দেশের জন্য কাজ করতে চাই।’
স/এষ্

