ঢাকাশনিবার , ১০ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থের কমিটি সমাপ্তি ঘোষনা

nayem ahmed
আগস্ট ১০, ২০১৯ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

এনামুল হক লিসবন পর্তুগাল: পর্তুগালের বানিজ্যিক রাজধানী ও বন্দরনগরী পর্তুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থ এর বিগত কমিটি মেয়াদ উত্তীর্ণ উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি ভোজ অনুষ্ঠিত।

গত ৬ই আগষ্ট আটলান্টিক মহাসাগর তীরে অবস্থিত এমবাইসাদর রেস্টুরেন্টে অনুষ্ঠানটি আয়োজ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পর্তুগালের পর্তু শহরের স্থানীয় সরকারের মাননীয় প্রতিনিধি Mr António José Fonseca.বিশেষ অতিথি পর্তুগালের পর্তুর বিশিষ্ট আইনজীবী Mr Carlos Quaresma.

উপস্থিত ছিলেন পর্তু ও লন্ডন থেকে আগত অনেক প্রবাসী বাংলাদেশী পরিবারবৃন্দ। পূর্ব নির্ধারিত যথাসময়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে সকল সন্মানীত সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব কাজল আহমেদ।

আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ফারুক হোসাইন, সিনিয়র সহ-সভাপতি জনাব ইদ্রীস মাতবর, সহ-সভাপতি জনাব আবুল দেওয়ান মবিন, কোষাদক্ষ জনাব মোহাম্মদ রাকিব, জনাব মজিবর রহমান, জনাব আব্দুল হাই, জনাব হাবিবুর রহমান, জনাব মাফিক ইসলাম,

জনাব মোহাম্মদ সাইফুল হাসান, জনাব চঞ্চল মাহমুদ, সা: সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক, জনাব মনির সোহেল, জনাব গোলাম রব্বানী সহ উপস্থিত নেত্রীবৃন্দ।সকলেই তাদের মুল্যবান বক্তব্যের মাধ্যমে বিগত কমিটির অর্জিত বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য অভিনন্দন জানান সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক কোষাদক্ষ, সহ অন্যান্য নেত্রীবৃন্দ দের।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত সকলের মতামত পর্যালোচনা করে, সংগঠনের পবিত্র সংবিধানের শর্ত এবং গনতান্ত্রিক ধারার প্রতি শ্রদ্ধা রেখে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করার অনুরোধ করেন সভাপতি জনাব ফারুক হোসাইন ও সাধারণ সম্পাদক জনাব কাজল আহমেদ সহ বিভিন্ন নেত্রীবৃন্দ।

কার্যকরী পরিষদের সদস্যদের সিদ্ধান্ত বাস্তবায়ন কল্পে, জনাব শরীফ ইসলাম, সভাপতি এসেম্ব্যলি কমিটি।

জনাব শরীফূল ইসলাম খোকন সেক্রেটারি, জনাব নজরুল ইসলাম, সেক্রেটারি এসেম্ব্যলি কমিটি, সংবিধানের স্বীকৃত বিধান বলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থ এর বিগত কমিটির মেয়াদ উত্তীর্ণ সাপেক্ষে বিলুপ্ত ঘোষণা করেন ও সকল দায় দায়িত্ব বুঝে নেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পর্তুগাল নর্থ এর সকল সদস্যদের প্রতি বক্তব্যে, জনাব শরীফ ইসলাম, জনাব শরীফূল ইসলাম খোকন, ও জনাব নজরুল ইসলাম সংগঠনের জন্য পরবর্তী একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনে সকল সন্মানীত সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

স/এন