ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প আপাতত স্থগিত

admin
অক্টোবর ১৬, ২০২০ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প আপাতত স্থগিত

রাহুল রাজ : করোনার লক্ষণ দেখা দেয়ায় বিকেএসপিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প আপাতত স্থগিত করা হয়েছে। দুই ক্রিকেটার এবং একজন সাপোর্ট স্টাফের শরীরে করোনার লক্ষণ দেখা দেয়ার সাথে সাথে বিসিবি বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্পটি তিন দিনের জন্য স্থগিত করেছে।

ক্যাম্পটি বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে, যা শনিবার পর্যন্ত বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছেন, বিসিবির গেম ডেভলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার।

বিসিবির এই কর্তা জানান যুবাদের নতুন করে করোনা পরীক্ষা করানোর পরেই প্রস্তুতি ক্যাম্প শুরু করা হবে।

কাওসার বলেন, দুই একজন ক্রিকেটারের মাঝে করোনার উপসর্গ দেখেছি। যারা যারা ওদের সংস্পর্শে ছিল তারাও ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে একটা রুমের মধ্যে একজন ক্রিকেটার হাঁচি-কাশি দিচ্ছে তো অন্য ক্রিকেটার ওর রুমমেট, সেখানে তো ঝুঁকি থাকেই।

তাই ওদেরকে আমরা কিছু দিনের জন্য বন্ধ দিয়েছি। আর আমরা টেস্ট করার পরে আবার অনুশীলন শুরু করবো। আমরা সতর্কতার অংশ হিসেবে অনুশীলনটা বন্ধ রেখেছি।

স/এষ্