ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশে ভারতের বিনিয়োগ পাইপলাইনে : হর্ষবর্ধন শ্রিংলা

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ভারতের কয়েক বিলিয়ন ডলার পাইপলাইনে রয়েছে। বেসরকারি খাতে উভয় দেশের মধ্যে বিনিয়োগ চলছে। যেটি আগেও ছিল।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁও হোটেলে ‘ইন্দো-বাংলা ট্রেড ফেয়ার’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলা চলবে।

ইন্দো-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর অভিজিৎ ব্যানার্জি, একে খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক যতীব্রত প্রমুখ।

ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন আগের তুলনায় জোরদার হয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, উভয় দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে তাদের মধ্য ভালো যোগাযোগ রয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে নরেন্দ্র মোদি সরকারের উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে।

এই কূটনীতিক বলেন, বেসরকারি বিনিয়োগে বাংলাদেশে ভারতের উদ্যোক্তরা এগিয়ে আসছে। সময়ের পরিবর্তনে যা দিনদিন আরও বাড়বে। বাণিজ্যিক ক্ষেত্র অব্যাহত থাকবে। যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারিত হলে নতুন মাত্রা যোগ হবে। আমরা এ নিয়ে আরও আশাবাদী।

স/শা