ঢাকাসোমবার , ২২ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশে ক্রিকেটে গামিনী সিলভার প্রভাবে কোন ঠাসা বিসিবি

admin
নভেম্বর ২২, ২০২১ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে ক্রিকেটে গামিনী সিলভার প্রভাবে কোন ঠাসা বিসিবি

নিজস্ব প্রতিবেদক: ২০১৮ সালে ত্রিদেশীয় টূর্ণামেন্টের ফাইনালে বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের আগের দিন শ্রীলংকার কোচ চন্ডিকা হাথুরুসিংহের সাথে গোপনে দেড় ঘন্টার বৈঠক করেন গামিনি। বাংলাদেশ থেকে যেমন পিচ চাওয়া হয়েছিলো, তার ঠিক উল্টোটা তৈরী করেছিলেন।

স্পষ্ট ভাবে নিষেধ করা সত্বেও ম্যাচের আগের দিন পিচে পানি ঢেলেছিলেন। ফলে ফাইনালে পিচ খুবই অস্বাভাবিক আচরন করে, স্বাগতিক হিসেবে বাংলাদেশ পিচের আচরন বুঝতেই পারছিলো না, হোম কন্ডিশনের কোন সুযোগই নিতে পারেনি।

কিন্তু শ্রীলংকা ফাইনালে পিচের সর্বোচ্চ সুবিধা তুলে নেয় বাংলাদেশের দায়িত্ব ছাড়া হাতুরু সিংয়ের অধীনে থেকে। পিচের আচরন কেমন হবে, কেমন বল আসবে, টসে জিতলে কি নেয়া উচিৎ, একাদশ কিভাবে সাজানো উচিৎ সব তাদের আগে থেকেই যেন জানা ছিলো। এই টুর্নামেন্টে শ্রীলংকা বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এতো কিছুর পর টনক নড়েনি বিসিবি’র এতো ক্ষমতার উৎস কোথায়? এক যুগেরও বেশি সময় বাংলাদেশে আছেন মিরপুরের উইকেট তৈরি করে বহুবার আলোচনায় ছিলেন, কিন্তু ক্রিকেটের কর্তাব্যাক্তিরা গামিনীকে কোনভাবে ছাড়তে রাজি নয় এর পিছনে নেপথ্য ভূমিকা রাখছে কারা?

বিপিএল টি২০তে ২০১৭ বিপিএলে নিম্নমানের পিচ বানানোর জন্য রংপুর ও কুমিল্লার ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক তামিম ও মাশরাফি মাঠের সমালোচনা করেন। তামিম মিরপুরের পিচকে জঘন্য বলে এবং গামিনি ডি সিলভার সমালোচনা করে। ফলে তামিমকে বিচারের আওতায় আনা হয়, শুনানিতে ক্ষমা চাইতে বাধ্য করা হয় এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। যদিও গামিনিকে শুনানিতে ডাকা হয়নি কোন বিষয়ে।

সদ্য টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপিক্ষে সিরিজে মিরপুরে স্কোর ১৪০ এর উপর যায়নি এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো স্কোর হয়েছে মাত্র ১ ম্যাচে। টি২০ বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি ক্রিকেট মিডিয়ায় আলোচনায় ছিল বাংলাদেশের উইকেট কিন্তু বিসিবির কি তাতে টনক নড়েছে?

পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে মিরপুরে বাংলাদেশ হেরেছে ৩-০তে। তিন ম্যাচেই বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে কিন্তু স্কোর ১৩০ এর উপর নিতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ যে লক্ষ্যমাত্রা ছুঁড় দিয়েছে তা ব্রেক করতে পাকিস্তানও প্রায় শেষ পর্যন্ত লড়াই করতে হয়েছে।

সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে বার বার মিরপুরে সিরিজ আয়োজন করছে বিসিবি, এর মূল রহস্য ১৩ বছরের উদঘাটন হয় নি।

স/এষ্