ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশে অবস্থানরত মার্কিনীদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

admin
মার্চ ২৫, ২০১৭ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদে থাকতে অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের গোলচত্বরে পুলিশ বক্সের কাছে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিজ দেশের নাগরিকদের এ সতর্কবার্তা দেয় যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে এক নিরাপত্তা বার্তায় এ সতর্কতা জারি করা হয়েছে বলে সংবাদ সূত্রে জানা যায়।

নিরাপত্তা বার্তায় বলা হয়, স্থানীয় অনুষ্ঠানসহ চারপাশের ব্যাপারে সতর্ক থাকবেন। প্রত্যেকে নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি আবারও ভেবে দেখবেন। হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় সংবাদমাধ্যমে চোখ রাখুন। সতর্ক থাকুন এবং নিজের নিরাপত্তা বৃদ্ধির জন্য সঠিক পদক্ষেপ নিন।

স/নিপা