ঢাকাশুক্রবার , ২৩ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন নতুন উচ্চতায় : ওবায়দুল কাদের

nayem ahmed
আগস্ট ২৩, ২০১৯ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রাজধানীর পলাশীর মোড়ে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন

অসত্য ও অকল্যাণের বিরুদ্ধে সত্য, সুন্দর ও কল্যাণের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। তেমনি সুদিনের প্রত্যাশায় সকলকে শ্রীকৃষ্ণের চেতনায় উজ্জীবিত হতে হবে।

সাম্প্রদায়িক অপশক্তি শুধু সংখ্যালঘুদের শত্রু নয়, এরা সারা বাংলাদেশের শত্রু। আসুন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার মাধ্যমে সকলে মিলে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সংখ্যালঘু বান্ধব সরকার, এই সরকার যতদিন আছে ততদিন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বীগ্ন হওয়ার কোন কারণ নেই। শেখ হাসনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় থাকে তখন সংখ্যালঘু সম্প্রদায় তাদের দুর্গোৎসবসহ সকল উৎসব অত্যন্ত নিরাপদ পরিবেশে উদযাপন করে থাকেন।’

তিনি আরো বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন নতুন উচ্চতায় উন্নীত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রতিবেশীর সাথে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে, সম্পর্কের কোন টানাপোড়েন নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লী সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

আগামী অক্টোবরে প্রধানমন্ত্রীর দিল্লী সফরের মধ্য দিয়ে আমাদের পারস্পরিক গঠনমূলক অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে এবং বিরাজমান অমিমাংসিত সমস্যাগুলোর সমাধানের মাধ্যমে আরেক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস করি।’

 

স/এন