ঢাকামঙ্গলবার , ২৫ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশের নিরাপত্তায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া

admin
জুলাই ২৫, ২০১৭ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। দুপুরে পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে বৈঠকে, এই সন্তুষ্টির কথা জানান অজি প্রতিনিধিরা।

দুপুরের দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পরিদর্শন করবেন, দেখা করবেন বিসিবি কর্তাদের সঙ্গে। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা স্টিভেন স্মিথের দলের। বেতন-ভাতা নিয়ে অভ্যন্তরীণ জটিলতা থাকলেও বাংলাদেশ সফরে আসার আগে নিয়মমত প্রতিনিধি দল পাঠিয়েছে সিএ। তবে চুক্তি নিয়ে বোর্ডের সঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি।

দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে। দাবি-দাওয়া নিয়ে কোন সুরাহা না হলে শেষ পর্যন্ত সফর বয়কটের হুমকি দিয়ে রেখেছেন স্মিথ-ওয়ার্নাররা।

স/এষ্