খাইরুল ইসলাম, ঝালকাঠি ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশের আইটি সেক্টরের উন্নতি বিজ্ঞান প্রযুক্তি খাতের উন্নতি আজ আর্ন্তজাতিক ভাবে স্বীকৃত। যার মধ্য দিয়ে বাংলাদেশ সারা বিশ্বের দৃষ্টি কেড়ে নিতে সক্ষম হয়েছে। এটা বৈদেশিক মুদ্রা অর্জনে একটা বড় ভুমিকা রাখতে পারবে, এই সেক্টরের মাধ্যমে আমরা অনেক দূর এগিয়েছি আরো এগিয়ে যাবো।
মন্ত্রী শুক্রবার সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব। তিনদিন ব্যাপী এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিজ্ঞান ক্লাবের মোট ২৫ টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে স্থানীয় পর্যায়ের ক্ষুদে বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।
পরে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীতা ২০১৭ এর পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে যোগদান করেন।
স/এষ্

