ঢাকাশনিবার , ৮ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঁকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত

admin
এপ্রিল ৮, ২০১৭ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

মুস্তাক মুহাম্মদ, যশোর: বাঁকড়া কপোতাক্ষ সাহিত্য পরিষদের সম্মেলন পরবতী সভা শুক্রবার বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে বিশিষ্ট কবি সাযযাদ কাদিরের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় কপোতাক্ষ সাহিত্য পরিষদের সম্মেলন নিয়ে ব্যাপক আলোচনা – সমালোচনা ও সংগঠনের আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।বাঁকড়ায় একটি লাইব্রেরী প্রতিষ্ঠার ব্যাপারে জোর আলোচনা এবং প্রস্তুতি নেওয়া হয়।সংগঠনের উপদেষ্টা মুক্তিযুদ্ধের সংগঠক বি এস এম আলী আকবারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক, গবেষক মুহাম্মদ আবুল কালাম আজাদ, মনিরামপুর থানার ৮ নং হরিহর নগর ইউনিয়নের চেয়ারম্যান উপাধ্যক্ষ গাজী আব্দুস সাত্তার। মতামত পেশ করেন কবি মুস্তাক মুহাম্মদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আলী গোলদার ও মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।

স/ এষ্