ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বস্তিবাসীদের পুনর্বাসন করবে সরকার: সেতুমন্ত্রী

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার। সব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো। রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার।

মন্ত্রী সোমবার (১৯ আগস্ট) বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা এই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে আছি। যতদিন পর্যন্ত না পুনরায় আপনাদের পুনর্বাসন করা না যায়। ততদিন পর্যন্ত আমরা আপনাদের ত্রাণসহ সকল ধরনের সহযোগিতা করব। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে।’

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দি, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন।

 

স/এন