সাঈদ ইবনে হানিফ
গতকাল যশোরের মিনি শিল্প নগরি বসুন্দিয়ায় এক দুর্ধষ ছিনতাই সংগঠিত হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ছিনতাইকৃত ৮৫ হাজার টাকা সহ ১জনকে আটক করেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ও বসুন্দিয়া ক্যাম্প ইনচার্জ হায়াত মাহমুদ জানান বসুন্দিয়া মোড় বাজারের মেসার্স কবির টেলিকম-এর মালিক শেখ কবির হোসেন প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীক কর্মকন্ড শেষে রাত ৯টার দিকে বাড়ি ফিরছিলো।
পথিমধ্যে গাইদগাছি বেলতলা নামক স্থানে পৌছলে পূর্বথেকে ওৎ পেতে থাকা কতিপয় ছিনতাই কারী তার গতিরোধ করে বেধড়ক মারপিট করে কাছে থাকা ৮৫ হাজার টাকা কেড়ে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা তাৎক্ষনিক বসুন্দিয়া ক্যাম্পকে অবহিত করলে পুলিশ ছিনতাইকৃত টাকা সহ ঐ এলাকার ভাড়াটিয়া শামীম গাজীকে আটক করে।
সে খুলনার কয়রা এলাকার হাকিম গাজীর ছেলে। গত কয়েক বছর যাবৎ সিঙ্গিয়া রেল ষ্টেশন এলাকায় রেলওয়ের জায়গায় বসবাস করে আসছে। এলাকাবাসীর অভিযোগ সিঙ্গিয়া রেল ষ্টেশন পাশ্ববর্তী বেলতলা নামক স্থানে দীর্ঘদিন যাবৎ তাস, জুয়া, কেরামবোর্ড জুয়া সহ মাদক সেবীদের আড্ডা খানায় পরিণত হয়েছে।
ধারণা করা হচ্ছে এরাই বিভিন্ন সময় এই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই সহ অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছে। এসব বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের তৎপরতা কামনা করছেন সচেতন মহল।
স/মা

