বাঘারপাড়া(যশোর) প্রতিনিধিঃ প্রাদেশিক পরিষদ ও যশোর-৪ আসন থেকে মোট ৫ বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা শাহ্ হাদীউজ্জামান (৭৬) রোববার দিবাগত রাত একটা ৫মিনিটে ইন্তেতেকাল করেছেন। (ইন্নালিল্লাহে …. রাজেউন)। ঢাকার স্ককয়ার হাসপাতালে তিনি মৃত্যবরন করেন। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার আসরের নামাজের পর নওয়াপাড়ায় তার নামাজে জানাজা শেষে ঐতিহ্যবাহী পীরবাড়ির পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
বর্তমান সরকার প্রথমে তাকে জেলা পরিষদে প্রশাসক মনোনীত করে। এবছর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। গত ২৫ জানুয়ারি তার অভিষেক হয়। এর ৫ দিন পর ৩০ জানুয়ারি তিনি নওয়াপাড়ার নিজ বাসভবনে গুরুতর অসুস্থ হয়ে পড়েলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।চিকিৎসকদের পরামর্শে পরদিন তাকে হেলিকপ্টারে ঢাকার স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু কোন চিকিৎসায় উন্নতি না ঘটায় রবিবার রাতে তাকে দেশে ফিরিয়ে এনে স্কয়ার হাসপাতালে ভর্তিতি করা হয়।লাইফ সাপোর্ট খুলার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
স/শা

