ঢাকামঙ্গলবার , ১৬ মে ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বর্ষিয়ান আলেম মাওলানা আশরাফ আলীর কবর জিয়ারত করলেন লাবু চৌধুরী

abu naser
মে ১৬, ২০২৩ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বর্ষিয়ান আলেম মাওলানা আশরাফ আলীর কবর জিয়ারত করলেন লাবু চৌধুরী
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
মাওলানা সামচুল হক ফরিদপুরী (রঃ) এর খলিফা, দক্ষিণ বঙ্গের বর্ষীয়ান আলেম মাওলানা আশরাফ আলী সাহেবের কবর জিয়ারত করলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাহিরদিয়া নতুন মাদরাসার পাশে মরহুমের কবর জিয়ারত করেন তিনি।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে এসময় দোয়া পরিচালনা করেন মরহুমের মেঝছেলে, বাহিরদিয়া নতুন মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মেছবাহুল হক।
এসময় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সংসদ সদস্যর ব্যক্তিগত কর্মকর্তা বেনজির আহমেদ রায়হান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, স্বেচ্ছোসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, উপজেলা যুবলীগের সাংগঠণিক সম্পাদক বাদল হোসেনসহ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে গত  (২১ শে এপ্রিল) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১৪ বছর। মরহুমের ছেলে তার বাবার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।