ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বর্নাঢ্য আয়োজনে বগুলা হরি-গুরুচাঁদ বায়োকেমিক মেডিক্যাল কলেজে শিক্ষা দিবস পালিত

admin
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

বর্নাঢ্য আয়োজনে বগুলা হরি-গুরুচাঁদ বায়োকেমিক মেডিক্যাল কলেজে শিক্ষা দিবস পালিত

রাহুল বিশ্বাস, বগুলা ।। যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুলা হরি-গুরুচাঁদ বায়োকেমিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পালিত হলো শিক্ষা দিবস। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বরিবার ২০২৬ কলেজ প্রাঙ্গণে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ পরিচালন সমিতির সম্পাদক সুনীল ঠাকুর, অধ্যক্ষ প্রমথরঞ্জন ঘোষ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিতকুমার রায়, অধ্যাপক শিবরাম বসু, অধ্যাপক চণ্ডী বোস, অধ্যাপক ইউসুফ আলী মণ্ডল, অধ্যাপক নৃপেন সিকদার এবং অধ্যাপক স্বপন বিশ্বাস। এছাড়াও বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন লোকসংগীত শিল্পী অনিল কুমার মৃধা, সনাতন পালিত, নারায়ন হালদার প্রমুখ।

আলোচনা সভায় শিক্ষার তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে কলেজের অধ্যক্ষ প্রমথরঞ্জন বোস বলেন, “শিক্ষা কেবল বইয়ের জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানবসেবা ও নৈতিক মূল্যবোধ গড়ার আসল হাতিয়ার। বিশেষ করে চিকিৎসাক্ষেত্রে শিক্ষার আলো ছড়ানো মানেই হলো সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো।”

ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিতকুমার রায় তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার প্রকৃত উদ্দেশ্য হলো কুসংস্কার দূর করে আলো ছড়ানো। আমাদের মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা যাতে সঠিক শিক্ষা লাভ করে আগামী দিনে সফল ও সহানুভূতিশীল চিকিৎসক হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক শিবরাম বসু বলেন, “তোমরাই আগামীর ভবিষ্যৎ। শিক্ষা দিবসে শপথ নাও, শুধু ডিগ্রি অর্জন নয়, বরং একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। চিকিৎসাসেবা একটি মহান ব্রত; তোমাদের নিষ্ঠা, পরিশ্রম ও সেবামূলক মনোভাবই পারে সমাজকে নতুন দিশা দেখাতে।”

উল্লেখ্য, বগুলা হরি-গুরুচাঁদ বায়োকেমিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ১৯৯১ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সুনামের সঙ্গে নিজেদের শিক্ষা দান ও চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। অনুষ্ঠান শেষে অতিথি ও বিশিষ্ট লোকসংগীত শিল্পীদের পরিবেশনায় এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।