দোহার.নবাবগঞ্জ প্রতিনিধি:
দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সারাদেশের তৃণমূলে বসবাসরত জন সাধারণ ভাগ্য উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করছে। এছাড়া সরকার শিক্ষা, নারী উন্নয়নসহ কৃষির বহুমুখী করণে সাফল্য লাভ করেছে।
শুক্রবার দুপুরে ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯৫তম ব্যাচের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে বই ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন এ কথা বলেন।
জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে প্রতিষ্ঠানের শিক্ষক এসএম খালেকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, নির্বাহী কর্মকর্তা এ কে এম আল-আমিন, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন,সহকারি কমিশনার (ভূমি) মোজাম্মেল হক রাসেল, দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার থানার (ওসি) শেখ সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সুরুজ আলম, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম প্রমূখ।
স/এষ্

