ঢাকাবুধবার , ১২ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশাল সদর উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

admin
জুন ১২, ২০১৯ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলায় ভূমি ব্যবস্থাপনায় ইনফরমেশন টেকনোলোজি প্রয়োগ শীর্ষক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ১২ জুন ২০১৯ তারিখ বরিশাল সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

বরিশাল এর জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান এ প্রশিক্ষণ কমর্সূচির শুভ উদ্বোধন করেন। প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মোঃ আক্তার জামীল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ূন কবির। কোর্স পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উর্মি ভৌমিক।

প্রশিক্ষণে ভূমি ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির প্রয়োগ, ভূমি তথ্য সেবা ও কাঠামো, ই-মিউটেশন, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিসের রেজিস্টার সংরক্ষণ ও হালনাগাদকরণ, নামজারি রিভিউ ও মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর আদায় ও প্রতিবেদন প্রেরণ, রেন্ট সার্টিফিকেট মামলা, খাসজমি ও সায়রাত মহল ব্যাবস্থাপনা, উত্তরাধিকার সম্পর্কিত সংশ্লিষ্ট বিধি-বিধান প্রভৃতি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা প্রদান করা হয়।

প্রধান অতিথি ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের সুবিধাকে কাজে লাগিয়ে কাজ করার জন্য সকলকে আহবান জানান। বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন ভূমি মন্ত্রণালয় এবং ভূমি সংস্কার বোর্ড ভূমির ডিজিটালাইজেশনে কাজ করে যাচ্ছে। এর সুফল জনগণের কাছে পৌঁছাতে হবে।

তিনি সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠণে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ভূমি ব্যবস্থাপনায় ও সেবায় ইনফরমেশন টেকনোলোজি প্রয়োগের মাধ্যমে জনগণকে কম সময়ে এবং কম খরচে সেবা প্রদান নিশ্চিত করার আহবান জানান।

উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার অধীন ১২ টি ইউনিয়নের মোট ২০ জন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্টিফিকেট সহকারী, অফিস সহকারী ও নামজারী সহকারীবৃন্দ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

স/এষ্