ঢাকাশুক্রবার , ১৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরিশাল-পটুয়াখালী রুটে পরিবহন ধর্মঘট

admin
ফেব্রুয়ারি ১৭, ২০১৭ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল ও পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের সবকয়টি রুটে শুক্রবার দ্বিতীয় দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং মহাসড়কে থ্রি হুইলার, নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হওয়ার পর থেকে ভোগান্তিতে পড়েছে বরিশাল থেকে দক্ষিণাঞ্চলমুখী আটটি রুট ও পটুয়াখালী থেকে কলাপাড়া, কুয়াকাটা, গলাচিপাসহ বেশ কয়েকটি রুটের যাত্রীরা।

এদিকে, দূর-দূরান্ত থেকে কুয়াকাটার উদ্দেশে আসা পিকনিকের বাসগুলো বরিশালের ওই রুটে ধর্মঘটের কথা শুনে পড়ছেন বিপাকে। অনেকেই তাদের গন্তব্য পরিবর্তন করে চলে গেছেন অন্যত্র। এছাড়া ধর্মঘটের কারণে অনেকটাই পর্যটক শূন্য হয়ে পড়ছে কুয়াকাটা।

কুয়াকায়াটার ব্যবসায়ীরা জানিয়েছেন, বাস চলাচল বন্ধ থাকায় কিছু পর্যটক আটকা পড়ে গেছেন। তবে বেশিরভাগই বিকল্প উপায়ে গন্তব্যে চলে যাচ্ছেন। যারা রয়েছেন তারা শুক্রবার দুপুরের পর থেকে কুয়াকাটা ত্যাগ করবেন।

১২ ফেব্রুয়ারি বরগুনার আমতলী চৌরাস্তায় বাস শ্রমিক ও থ্রি হুইলার চালকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা হলে বাস শ্রমিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মুক্তি, মামলা প্রত্যাহার ও আঞ্চলিক মহাসড়কে নসিমন, করিমন, থ্রি হুইলার বন্ধের দাবিতে পটুয়াখালী, বরগুনা ও বরিশাল বাস মালিক সমিতি বরিশাল-কুয়াকাটা রুটে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়।

স/শা