ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে ৫২০০ কেজি জাটকা উদ্ধার করলো নৌ-পুলিশ

admin
নভেম্বর ২৮, ২০২১ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে ৫২০০ কেজি জাটকা উদ্ধার করলো নৌ-পুলিশ

আবদুল কাদের সাইফুল : নদীমাতৃক এ দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে অত্যন্ত দায়িত্বের সাথে দেশের বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একারণেই সাধারন জনগনর কাছে প্রশংসনীয় উঠেছে তাদের এ কার্যক্রম।

শনিবার (২৭ নভেম্বর) পুলিশ সুপার কফিল উদ্দিন বরিশাল অঞ্চলের নেতৃর্ত্বে সদর নৌ-থানা, বরিশালের ইনচার্জ, অফিসার এবং ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বন্দর থানাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী পরিবহন ও একটি ট্রাকে অভিযান চালিয়ে আনুমানিক ১শ’ ৩০ মন জাটকা ইলিশ উদ্ধার করা হয়।

যার সর্বমোট আনুমানিক মূল্য ২০,৮০,০০০ (বিশ লক্ষ আশি হাজার) টাকা। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরীব—দুঃখীদের মাঝে বিতরন করা হয়।

জাতীয় মাছ ইলিশ রক্ষার্থে নৌ-পুলিশ নিয়মিতভাবে বছরব্যাপী নিষিদ্ধ ঘোষিত জাটকা নিধন অভিযান পরিচালনা করে থাকে। জাটকা নিধন বন্ধ হলে দেশের জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে।

এতে দেশের প্রয়োজনীয় আমিষের চাহিদা পূরণ করে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে তথা বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কথায় আছে, “মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস” বাংলাদেশের যত প্রকারের মাছ রয়েছে তার মধ্যে সবচেয়ে সুস্বাদু, সুঘ্রাণ ও আতিথেয়তায় গ্রহণযোগ্য ইলিশ মাছ। অন্যান্য মাছের তুলনায় এ মাসের দামও অনেক বেশি। কিন্তু বাঙালিরা খাবারের সুস্বাদু বৃদ্ধির জন্য বেশি দামে এ মাছ ক্রয় করে ভোজন করেন।

ইলিশ মাছ বর্তমানে বিদেশে রপ্তানী করে সরকার বেশ মুনাফা অর্জন করছে। এমনকি এ মাছকে কেন্দ্র করে অনেকের জীবন জীবিকা নির্বাহ হয়। এটি দেশের অর্থনীতিকে যেমন সমৃদ্ধি করছে। তেমনি বেকার জীবনের অভিশাপকে বিলুপ্ত করতে অগ্রণী ভূমিকা পালন করছে।

আর এজন্যেই ইলিশ মাছের বংশবৃদ্ধিতে সাধারণ মানুষ ও সরকারের কঠোরতর দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সরকারের দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশ নৌ-পুলিশ দীর্ঘদিন যাবৎ ইলিশের বংশ বৃদ্ধি ও সংরক্ষণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, জনগণ সহায়ক ভূমিকা পালন করলে জাটকা নিধন বন্ধ হবে।

স/এষ্