ঢাকাবৃহস্পতিবার , ৫ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে রাতের আঁধারে মন্দিরে অগ্নিসংযোগ

বার্তা বিভাগ
জানুয়ারি ৫, ২০২৩ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে রাতের আঁধারে মন্দিরে অগ্নিসংযোগ

বরিশাল ব্যুরো ॥রাতের আঁধারে অজ্ঞাতনামা দুস্কৃতকারীদের দেয়া অগ্নিসংযোগে একটি মন্দির সম্পূর্ণ ও অপর আরেকটি মন্দিরসহ দুটি ঘর আংশিক ভস্মিভূত হয়েছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ঘটনাটি ঘটেছে জেলার বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি গ্রামে।

ওই গ্রামের বাসিন্দা সুধীর কুমার রায় চিনু মাস্টার জানান, বুধবার দিবাগত গভীররাতে তার বাড়ির পারিবারিক রাধা-কৃষ্ণ ও মনসা মন্দিরে অজ্ঞাতনামা দুস্কৃতকারীরা অগ্নিসংযোগ করে। এতে মুহুর্তের মধ্যে মনসা মন্দিরটি সম্পূর্ণ ও রাধা-কৃষ্ণ মন্দিরসহ পাশে থাকা পাকের ঘর আংশিক ভস্মিভূত হয়।

বাবুগঞ্জ থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় সুধীর কুমার রায় চিনু মাস্টার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স \ র