ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বরিশালে মুখোমুখি সংর্ঘষে নিহত ১, আহত ১০

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল-ঢাকা মহাসড়কে বাবুগঞ্জ উপজেলার কামিনী ফিলিং স্টেশন এলাকায় মাইক্রোবাস ও মাহেন্দ্র আলফার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় মাহেন্দ্র চালক আব্দুর রহিম। আহতদের শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় দুটি যানই বিধ্বস্ত হয়েছে।

মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, জেলার উজিরপুর থেকে যাত্রী বোঝাই করে একটি মাহেন্দ্র আলফা বরিশাল নগরীর নথুল্লাবাদের দিকে আসছিল। অপরদিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ থেকে যাত্রী বোঝাই করে শিমুলিয়া ফেরী ঘাটের উদ্দেশে যাচ্ছিল মাইক্রোবাসটি।

মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে দ্রুত গতির মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীতমুখী মাইক্রোর সঙ্গে মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেল প্রেরণ করে। পথিমধ্যে মাহেন্দ্র চালক আব্দুর রহিমের মৃত্যু হয়। আহতদের মধ্যে গুরুতর ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স/শা