ঢাকাসোমবার , ৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে নিহত ৩

admin
নভেম্বর ৮, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে প্রাইভেটকার-সিএনজির সংঘর্ষে নিহত ৩

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল-কুয়াকাটা মহাসড়কের খয়রাবাদ সেতু সংলগ্ন জোলাখালি এলাকায় প্রাইভেটকার এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই জন। সোমবার (৮ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে নাসির বিশ্বাস (৫৫) এবং একই উপজেলার চরসামাইয়া গ্রামের কাদের মৃধা ছেলে জাহাঙ্গীর মৃধা (৪০) ও তরকারি ব্যবসায়ী মিরাজুল ইসলাম ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি সিএনজির সঙ্গে ঢাকা থেকে পটুয়াখালীগামী প্রাইভেকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত পাঁচ জনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা। হাসপাতালে নাসির বিশ্বাসের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মারা যান জাহাঙ্গীর মৃধা ও মিরাজুল ইসলাম । বাকি দুই জন শেবাচিম হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।

ঝালকাঠির নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোরঞ্জন মিস্ত্রী বলেন, সংঘর্ষে দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও প্রাইভেটকারটি দুটি জব্দ করা হয়েছে।

স/এষ্