ঢাকাবুধবার , ৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে জেলহত্যা দিবস পালিত

admin
নভেম্বর ৩, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে জেলহত্যা দিবস পালিত

বরিশাল প্রতিনিধি ॥ পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশালে পালিত হয়েছে জেল হত্যা দিবস। ৩ নভেম্বর বুধবার সকাল নয়টায় নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দরা পুস্পস্তবক অর্পন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর সভাপতি এ্যাডভোকেট কেএম জাহাঙ্গীর হোসেন, বিসিসি প্যানেল মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। একইদিন বিকেলে দলীয় কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হবে।

স/এষ্