ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে জেঁকে বসেছে শীত

admin
ডিসেম্বর ২১, ২০১৭ ২:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশালে এবছর অনেকটা স্বাভাবিক নিয়মেই এসেছে শীত। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই মিলেছে শীতের আমেজ। কিন্তু যে হারে শীত পড়ার কথা ছিলো, সেভাবে অনুভূত হয়নি। তবে পৌষের শুরুতেই এই দক্ষিণ অঞ্চলে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা না কমলেও আকাশ মেঘলা থাকায় তিন দিন ধরে ভোর থেকে কনকনে ঠান্ডা পড়ছে। মেঘের কারণে বেলা ১০ টা থেকে ১২টা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। মেঘলা আবহাওয়ায় শীতের দাপটও অনেকটা বেড়েছে। এর ওপর উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে। ফলে প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ভাসমান ও ছিন্নমূল মানুষরা শীতে কাঁপছে।

শীত নিবারণের জন্য কম দামে শীতবস্ত্র কিনতে নিম্ন ও মধ্য আয়ের মানুষ ভিড় দেখা গেছে নগরের ফুটপাতসহ মার্কেটের দোকানগুলোতে।

এছাড়া ভোরে ও সন্ধ্যার পর ছিন্নমূল মানুষগুলোকে গত তিন দিন থেকে পথের ধারে খড়-কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যাচ্ছে দক্ষিন আঞ্চলের মানুষগুলোকে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণও শুরু হয়েছে।

বরিশাল শের-ই -বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার দাস রনবির বলেন,সোমবার থেকে হঠাৎ ঠান্ডা বেড়ে গেছে। তাই হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যা বেশি। আক্রান্তদের বেশিরভাগই ডায়রিয়া, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, হৃদরোগ, অ্যাজমা নিয়ে হাসপাতালে আসছেন।

বহি:বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সুবল কুন্ডু বলেন, ১ সপ্তাহ ধরে শীতজনিত রোগীর চাপ আগের চেয়ে দ্বিগুন বেড়েছে। পাশাপাশি শিশু রোগীদেরও চাপ বেড়েছে।

বরিশাল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম মিয়া বলেন, মূলত আকাশে মেঘ থাকায় শীত বেশি অনুভূত হচ্ছে। তবে তাপমাত্রা তেমন নামেনি। পৌষের শুরুতে এই তাপমাত্রা স্বাভাবিক।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাসির উদ্দিন বলেন, মঙ্গলবার শীত বেশি অনুভূত হলেও তাপমাত্রা কমেনি। আকাশে মেঘ রয়েছে তাই মনে হচ্ছে শীত পড়ছে। অনেকেই মনে করছেন তাপমাত্রা কমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃত কারণ হচ্ছে মেঘলা আকাশ। বরং এই মেঘ কেটে গেলেই বরিশালে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। তখন এর চেয়েও বেশি শীত অনুভূত হবে বরিশালে।

তিনি বলেন- শ্রীলঙ্কা থেকে যেই মেঘমালাটি ভারতে ঢোকার কথা ছিলো তা দিক পরিবর্তন করে সেখানে গিয়ে বাংলাদেশের পঞ্চগড় দিয়ে উত্তারাঞ্চলে ঢুকে পড়েছে। এজন্য আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এই মেঘে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এই মেঘ কেটে গেলে বরিশালে তাপমাত্রা কমবে, শীত বাড়বে।

বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, শীত মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। খুব শিগগিরই জেলার ১০টি উপজেলাতে শীতবস্ত্র বিতরণ করা হবে।

স/এষ্