বরিশালের নৌবাহিনীর সদস্যকে হয়রানীর অভিযোগ
বরিশাল প্রতিনিধি ॥ পুত্রবধু ও তার মা কতৃক বরিশালে নৌবাহিনীর সদস্য তার পরিবারকে হয়রানীর অভিযোগ পাওয়াগেছে। গতকাল বিভাগের কাঠালিয়া উপজেলার কচুয়া গ্রামের মন্নান খানের স্ত্রী নৌবাহিনী সদস্য সোলায়মান খান প্রিন্সের মাতা ফরিদা ইয়াসমিন গনমাধ্যমে প্রকাশের সাংবাদিকদের কাছে এক লিখিত অভিযোগ দেন।
অভিযোগে ফরিদা ইয়াসমিন উল্লেখ করেন, আমার ছেলের বিবাহের ৩ বছর পূর্বে শৌলজালিয়া গ্রামের সাবেক মহিলা ইউপি সদস্য খালেদা বেগম তার স্বামীর মৃত্যুর পর নিজের অসহায়ত্ব প্রকাশকরে একটি স্ব-মিল নির্মানের পরামার্শের জন্য আমার স্বামীর কাছে আসে। পরে আমার স্বামী খালেদার বাড়ির সামনে স্ব-মিল স্থাপন করে দেন।
এর পর থেকেই দুজন পরকিয়া সম্পার্কে জড়িয়ে পরে। যা আমার পরিবারকে ধ্বংশের মুখে ফেলে দেয়। তাদের এ অনৈতিক সর্ম্পক পারিবারিক ভাবে ফিরানোর জন্য একাধিকবার চেষ্টা চালিয়ে আমরা ব্যার্থ হই। বরং তাদের অনৈতিক সর্ম্পক টিকিয়ে রাখার জন্য ২০১১ সালে খালেদা ও আমার স্বামী কৌশলে খালেদার মেয়ের সাথে আমার ছেলের অনিচ্ছায় জোর পূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়।
বিবাহের পর আমার ছেলে নৌবাহিনীর সদস্য সোলায়মান খান প্রিন্স তার শাশুরী ও তার বাবাকে আকুতি-মিনতি করে বলেন আপনারা আপনাদের পূর্বের সর্ম্পক বাদ দিয়ে সামাজিকতা ও ব্যক্তিত্ব রক্ষায় আপনার মেয়ে ও আমার সংসারে কোনরকম ঝামেলা না হয় সেই চিন্তা মাথায় রেখে সামনের দিকে অগ্রসর হন। তারপরও তাদের সম্পর্ক বহাল থাকলে একপর্যায় ক্ষোভে আমার ছেলে নিজ বাড়িতে আশা বন্ধ করে দেয় এবং তার স্ত্রীকে তার মাকে বুঝানোর জন্য বলেন। বিষটি নিয়ে আমার পুত্রবধুর কোন ভূমিকা পরিলক্ষিত হয়নি।
পরে আমার ছেলে মিমাংসার জন্য বাড়িতে এসে ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের কাছে সরনাপন্ন হন। পরে উভয়কে মিমাংসার জন্য পরিষদে ডাকলে মেয়ে পক্ষ আমার ছেলের কাছে ৮লক্ষ টাকা দাবী করেন। আমার ছেলে টাকা দিতে অনীহা প্রকাশ করলে তারা আমার ছেলেকে বিভিন্ন লোকের মাধ্যমে হয়রানীর চেষ্ঠা চালায়।
খোজ নিয়ে জানা যায়, সম্প্রতি আপত্তিকর অবস্থায় খালেদা ও মান্নানকে স্থানীয় এক জৈনিকের বাড়িতে হাতে নাতে আটক করে স্থানীয় জনতা। পরে বিষয়টি মিমাংসা করার জন্য ইউনিয়ন পরিষদে উপস্থিত করা হলে চেয়ারম্যান এবং স্থানীয় জনতার উপস্থিতে খালেদা ও মন্নান খানের বিবাহর সিদ্বান্ত হয়।
পরে চেয়ারম্যান মোবাইলে কাজিকে আসতে বললে খালেদার মেয়ে নৌবাহিনীর স্ত্রী আজমেরী জাহান নাটকীয় কায়দায় অসুস্থ হয়ে পরে। এবং স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য বিভিন্ন পত্র-পত্রিকায় মিথ্যা অভিযোগ দিয়ে সংবাদ প্রকাশ করায়। যা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। এছাড়াও নৌবাহিনী সদস্যর কর্মস্থান সহ বিভিন্ন স্থানে অহেতুক অভিযোগ দিয়ে নৌবাহিনীর এই সদস্যকে মানষিক ভাবে হয়রানী করে।
অপরদিকে, নৌবাহিনীর সদস্য সোলায়মান খান প্রিন্স তার বাবা ও শাশুরির অবৈধ সর্ম্পকর কারনে শাশুরীর সাথে ৫ বছর যাবত কোন কথাবার্তা হয়না বলে জানান তার মা ।
স/এষ্

