বরগুনা প্রতিনিধি: বরগুনায় আত্মমর্যাদাশীল সিএসও-এনজিও সেক্টর, গ্রান্ড বারগেইন ও স্থানীয়করন বিষয়ক প্রচারনা ও কর্মশালা উন্নয়ন সংস্থা সংগ্রামের আয়োজনে সোমবার সকাল ১০টায় সংগ্রামের হলরুমে অনুষ্ঠিত হয়।
সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মোহম্মাদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মোস্তফা মাহমুদ সরোয়ার উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, বিশেষ অতিথি ছিলেন, মেহেরুন নাহার মুন্নি উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, মো. সরোয়ার সহকারী পরিচালক সমাজসেবা অধিদপ্তর,মো. রফিকুল ইসলাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মো. আনোয়ার জাহিদ সভাপতি, স্থানীয়করণ, বরিশাল বিভাগীয় কমিটি। স্বাগত বক্তব্য রাখেন শুভাঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক, স্থানীয়করণ, বরিশাল বিভাগীয় কমিটি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এনএসএস’র নির্বাহী পরিচালক সাহাবুদ্দিন পান্না ও সংগ্রামের পরিচালক মো. ইউসুফ।
স/এষ্

