ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

“বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাঁশে দাঁড়িয়েছে শেখ হাসিনা”

admin
আগস্ট ২৪, ২০১৭ ১২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে কাজী জাফরউল্লাহ্

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ দেশের অসহায় মানুষের পাঁশে দাঁড়িয়েছে প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকার। আমি তারই নির্দেশক্রমে চরভদ্রাসনের বানভাসী মানষের পাঁশে এসে দাঁড়িয়েছি। আপনারা হতাশ হবেন না। আমি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। যত সাহায্য লাগে আমরা করব ইনশাল্লাহ।

আজ বুধবার সকাল ১১ টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আওয়ামীলীগ কার্যালয়ে আয়োজিত চারশত বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কালে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্ এসব কথা বলেন ।

এর পূর্বে তিনি উপজেলা পরিষদ সভা কক্ষে বর্নাতদের মাঝে নগদ অর্থ বিতরণ করেন। ত্রাণ বিতরণ শেষে তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে চরভদ্রাসনের ভাঙ্গন কবলিত স্থান পরির্দশন করেন।

কাজী জাফরউল্লাহর প্রেস সচিব ফয়েজউল্লাহ্ আশিক জানান, ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের বন্যার্ত ১৪০০ পরিবারের মাঝে কাজী জাফরউল্লাহ্ তাঁর ব্যাক্তিগত তহবিল হতে নগত দশ লাখ টাকা, ৮ লাখ টাকার চাল, ৩ লাখ টাকার শুকনা খাবার ও দেড় লাখ টাকার ওষুধ বিতরণ করেন।

স/মা