উত্তরবঙ্গের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর দিনাজপুর ( দিনাজপুর– ঠাকুরগাঁও –পঞ্চগড় ) জেলা ছাত্র কল্যাণ সমিতির শিক্ষার্থীরা।
জানা যায়, বন্যার্তদের সহায়তায় উক্ত জেলা কল্যাণ সমিতির শিক্ষার্থীরা এক তহবিল গঠন করে। তারা বিভিন্ন উৎস থেকে তহবিলের অর্থ সংগ্রহ করে।
অতঃপর উত্তরবঙ্গের বন্যা কবলিত তিন জেলা ঠাকুরগাঁও , পঞ্চগড়, দিনাজপুরের বন্যাদুর্গত মানুষদের পর্যায়ক্রমে ত্রাণ বিতরণ কার্জক্রম শুরু করে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত রবিবারে পঞ্চগড় এর বোদা উপজেলার বন্যায় বিপর্যস্ত সহায় সম্বলহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করে।
গতকাল সোমবার ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত অঞ্চল কাশোয়া খাদেমগঞ্জে বাস্তহারা মানুষদের আর্থিক সহায়তা প্রদান করে। একইদিনে পীরগঞ্জের নাকাটিতে ও হরিপুরের জাদুরানিতে বিভিন্ন গ্রামের বন্যাকবলিত অবহেলিত সহায় সম্বলহীনদের আর্থিক সহায়তা ও ত্রাণ প্রদান করা হয়।
আরো জানা যায় যে , আগামীকাল মঙ্গল বার দিনাজপুরের কয়েকটি উপজেলার বন্যার্তদের ত্রাণ প্রদান ও আর্থিক সহায়তা দেওয়া হবে।
এ বিষয়ে বৃহত্তর দিনাজপুর জেলা সমিতির কার্য নির্বাহী সদস্য মোঃ সাইফুল্লাহ আলম বলেন, “ বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের অবস্থা খুবি করুন, জোয়ার থেকে আসা নিষ্ঠুর বন্যার পানি তাদের সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে, মাথা গুজে দারাবার মত অনেকের জায়গাটুকু অবশিষ্ট নেই, সভ্য মানুষ হিসেবে আমাদের উচিৎ তাদের পাশে দাঁড়ানো, আমার মনে হয়, তাদের সাহায্যের জন্য সকলের এগিয়ে আসা উচিৎ।“
এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর দিনাজপুর জেলা কল্যাণ সমিতির সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম , আরাফাত সরকার জীবন, রবিউল ইসলাম সুজন, মোরশেদ হাবিব, আরিফ বিল্লাহ, ধর্ম নারায়ন চন্দ্র, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাউসার হোসেন সহ আর অনেকে।
স/মা

