বন্যাকবলিত সুনামগঞ্জ বাসীকে ত্রানসহায়তা দিতে গিয়ে নৌ-দুর্ঘটনার শিকার মাঝি ও যাত্রীদের উদ্ধার করলো স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি
ময়মনসিংহ ব্যুরো- ২৪ জুন শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্রামের বন্যাকবলিতদের মাঝে শুকনা খাদ্য, শিশু খাদ্য, ঔষধ, গো-খাদ্য, প্রানী চিকিৎসা প্রদানের সময় নৌকা ডুবির কবলে পড়া মাঝি ও যাত্রীদের উদ্ধার করলো স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ি। এ ঘটনায় ওই এলাকায় সংগঠনটির কার্য্যক্রমে ব্যাপক সাড়া জাগিয়েছে।
সংগঠনের সভাপতি গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন জুয়েল জানান, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এই সংগঠনটি ২৪ জুন (শুক্রবার) সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বন্যাকবলিত বিভিন্ন গ্রামের অসহায় ১ হাজার মানুষের মাঝে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, মোমবাতি, লাইটার, পানির বোতলসহ শিশু খাদ্য, গো-খাদ্য, কিশোরীদের সুরক্ষা সামগ্রী, মানুষ ও গবাদিপশুর জন্য প্রাথমিক চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করতে যায়।
ত্রানসামগ্রী নিয়ে যাওয়া সংগঠনের সদস্যরা জানায়, ওই দিন বেলা আনুমানিক ৩টার দিকে জয়শী নামক স্থানের পৌঁছলে দেখা যায়। বিপরিত দিক থেকে আসা একটি ট্রলারের সাথে আশ্রয় কেন্দ্রে যাবার পথে একটি নৌকার ধাক্কা লাগে এতে নৌকাটি ডুবে যায়। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রানবাহী ট্রলার থেকে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ বিপ্লব, সদস্য ও সংগীত ওস্তাদ প্রদীপ রানা এবং প্রতিষ্টাতা সদস্য সাংবাদিক সুপক রঞ্জন উকিল ঝাপদিয়ে নদীর মাঝ খান থেকে ডুবে যাওয়া নৌকার মাঝি ও অন্য ৩ জনকে উদ্ধার করে নিবাপদ স্থানে নিয়ে আসে। এ উদ্ধারকার্য্যে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে সংগঠনটি।
এ ব্যাপারে ত্রান কার্যক্রমে নেতৃত্বদানকারী সংগঠনের প্রধান সমন্বয়কারী আবু কাউছার চৌধুরী রন্টি জানান, ২৪ জুন দিনটা আমাদের জন্য গর্বের । আমাদের সংগঠনের সদস্যরা প্রচন্ড ¯্রােতের মাঝে নিজের জীবন বাজি রেখে যে উদ্ধার কাজ করেছে তা এক অনন্য নজির স্থাপন করেছে। পাশাপাশি আমরা সত্যিকার অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এবং অসুস্থদের মাঝে চিকিৎসাসেবা ঔষধ সর্বরাহসহ প্রানীদের চিকিৎসা এবং ঔষধ সর্বরাহ করতে পেরে নিজেদের গর্ববোধ করছি।
স/বি

