ঢাকারবিবার , ২০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছী যমুনা-তুলসিগঙ্গা নদীর পানি বৃদ্ধি অব্যাহত

admin
আগস্ট ২০, ২০১৭ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ ) প্রতিনিািধ

: নওগাঁর বদলগাছীতে গত কয়েক দিনের অবিরাম বর্ষনে ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে ছোট যমুনা ও তুলসি গঙ্গা নদীর পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ রূপ ধারন করেছে । বর্তমানে বিপসীমার ৯০ সে.মি. উপর দিয়ে  পানি প্রবাহিত ্অব্যাহত রয়েছে ।এরই মধ্যে ভেঙ্গে গেছে ২ টি বাঁধ , ১৫ শত পরিবার পানি বšিধ হয়ে পড়েছে ,পানির নিচে তলিয়ে গিয়েছে শত শত হেক্টর  জমির ফসল ।  এছাড়াও ধর্মীয় , সামাজিক , সেবামুলক, শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্ধি হয়ে পড়েছে ।হুমর্কিতে রয়েছে ১১ টি ঝুঁকিপূর্ণ পয়েন্টের  বাঁধ । আতংকের মধ্যে রয়েছে উপজেলা বাসি ।  

সরেজমিনে ওই সব এলাকা ঘুরে দেখা যায় ,উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের এনায়েতপুর পাল পাড়া বাঁধ ও আধাইপুর ইউনিয়নের বে ন জোয়ার  গ্রাম রক্ষা বেরি বাঁধ গত ১৪ ই আগষ্ট বিকেলে ভেঙ্গে গিয়ে ১০০০ পরিবার পানি বন্দী এবং নদীর তীরবর্তী এলাকা সেন পাড়া , দেউলিয়া ,চকনর সিং ,কৃষ্টপুর গ্রামের ৫০০ পরিবার পানি ব›িধ হয়ে পড়েছে । 
পানি বন্ধি এসব এলাকায় লোকজন অনেকটা অসহায় অবস্থায় দিন কাটছে ,বিশুদ্ধ  পানিয় ,খাদ্য অভাব , জ্বলানী সহ নানা সংকটে ভূগছে এই এলাকার মানুষ । অনেকে আবার বাড়িঘর ছেড়ে ¯ত্রী , সন্তান , বাবা-মা  গরু, ছাগলসহ রাস্তা ও বাধের ধারের উচুস্থানে  অবস্থান নিয়েছে ।

উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় , বদলগাছী মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়, সেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় , বেগুনজোয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় , কৃষ্টপুর  ঈদগাহ মাঠ , বদলগাছী কেন্দ্রীয় মন্দির, বদলগাছী থানা চত্তর ,এনায়েতপুর বাজারসহ অসংখ্য প্রতিষ্ঠান পানিবন্ধী হয়ে পড়েছে ।বেগুন জোয়ার গ্রামের , মিনুকা , মুক্তি, বাবু , মোছাব্বের , দেউলিয়া  গ্রামের জালাল , এনায়েত পুর পাল পাড়া গ্রামের বিরেশ পাল সনাতন সহ  গু অনেক ব্যাক্তি বলেন আমরা উপজেলা প্রসাশনের মাধ্যমে সামান্য কিছু  ত্রান সামগ্রী পেয়েছি , তা ্অপ্রতুল ।

উপজেলার বিলাশ বাড়ি ইউনিয়নের এনায়েতপুর উত্তর ও  দক্ষিন পার্শ্বের বাঁধ ,শ্রীরাম পুর বাঁধ , তাজপুর বাঁধ , পার সোমবাড়ি বাজার সংলগ্ন কাজল বিবির বাধ , বালুভরা ইউপির  সেন পাড়া  ,স্কুল  সংলগ্ন বাঁধ , সেনপাড়া হাজীর  মোড়ের বাঁধ, লালকাবাড়ী বাঁধ, কাষ্টোডোব বাঁধ ,বেগুনজোয়ার বাঁধ ঝঁকিপূর্ন অবস্থায় রয়েছে । যে কোন মূহতেই ভেঙ্গে যাওয়ার আশংস্কা রয়েছে। ঝুঁকিপূর্ন এলাকায় স্থানীয় ইউপি চেয়াম্যান, ইউপি সদস্য , গ্রামবাসী ও সমাজের সচেতন  মহলের ব্যক্তি সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সহযোগীতায় ঝুঁকিপূর্ন বাঁধ গুলো তে মেরামতের  কাজ চলেছে ।  বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু বলেন , ঝুঁকিপূর্ন বাঁধ গুলোতে নিয়মিত  মনিটরিং করছি এবং আমার সাধ্য মত বিভিন্ন উপকরন বাঁধ রক্ষার কাজ অব্যাহত রয়েছে ।  আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, আমি ঝুঁকিপূর্ন বাধ গুলি রক্ষা জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছি ।  

 স/মা