খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৪ সেপোটম্বর (সোমবার) রাতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ এর উপসচিব মোঃ আতিয়ার রহমান ১৭.০০.০০০০.০৭৯.৪১.০০৪.২০-৮৭ নং স্বারকে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাচাই ২৬ সেপ্টেম্বর ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
জানাযায়, উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মৃত্যুবরণ করাই এই পদটি শূন্য হয়ে যায়। বদলগাছী উপজেলা নির্বাচন অফিসার শফি উদ্দীন শেখ বলেন, সুষ্ঠু সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন গ্রহনের জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
স/এষ্

