খালিদ হোসেন মিলু,বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর বদলগাছীতে মতিপুকুর কালভার্টটি এখন যেন এলাকাবাসীর জন্য মরন ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার সদর ইউপি চাংলা শেরপুর রাস্তার মতিপুকুর নামক স্থানে কালভার্টটি মাঝখানে ভেঙ্গে যাওয়ায় সাধারণ পথচারীদের হর হামেশায় প্রায় দূঘর্টনার স্বীকার হতে হচ্ছে। স্থানীয় প্রশাসনের নজরদারী অভাবে জনগরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশায় রয়েছে দীর্ঘদিন যাবত। মাঝে মধ্যে প্রায় ঘটছে ছোট বড় দুঘর্টনা। স্বরজমিনে গিয়ে দেখা যায়, চাংলা হইতে শেরপুর প্রায় ২ কি.মি. এলজিডির এ রাস্তাটির মাঝে দুটি কালভার্ট রয়েছে জরাজির্ন অবস্থায়। রাস্তার মাঝে মাঝে পিচ উঠে গিয়ে গর্ত হয়ে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এমন অবস্থাতেও সংস্কারের অভাবে দীর্ঘদিন হতে লক্কর ঝক্কর অবস্থায় পরে রয়েছে। স্থানীয় সরকারের উপজেলা প্রকৌশল এলজিডির বিষয়টি দেখেও যেন না দেখার ভান করছে। অথচ এই রাস্তাটি এই এলাকার আশে পাশে কয়েকটি গ্রামে মানুষের বদলগাছী সহ জেলা শহর নওগাঁতে যাতায়াতের একমাত্র পথ। এছাড়া এই গ্রামে রয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর উচ্চ বিদ্যালয় ও শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় দুটি কমলমতি শিক্ষার্থীদের যাওয়া আশার এক ভরসা এই জরাজির্ন রাস্তাটি। এলাকাবাসীর দাবী খুব শিঘ্রই দ্রুত সংস্কার করা হোক কালভার্টসহ রাস্তাটি। বদলগাছী উপজেলা স্বেচ্ছা সেবকলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম স্বাধীন বলেন চাংলা শেরপুর রাস্তাটি দীর্ঘদিন ধরে জরাজির্ণ অবস্থায় আছে। প্রায় পথচারীদের পরতে হয় দুঘর্টনার মুখে। বিশেষ করে রাতে এই রাস্তাটি ভাঙ্গা কালভার্ট ভয়ংকর মৃত্যুকুপের আকার ধারণ করে। যে কোন মুহুর্তেই ভাঙ্গা কালভাটর্টি ফুটোয় করে পথচারীর প্রাণ নাশের আশংকা থেকে যায়। স্থানীয় ইউপি সদস্য আনিছুর রহমান বলেন চাংলা শেরপুর রাস্তাটিদিকে এলজিডির কর্তৃপক্ষের নজর না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা হামিদুল, মোবারক, জিল্লু, পেন্টু সহ বেশ কয়েক জন যানান এই রাস্তা ও কালভার্টটি খুব নি¤œমানের সামগ্রী দিয়ে নির্মান করা হয়েছি। এই জন্যই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবী খুব শিঘ্রই এই রাস্তা ও কালভার্টটি দ্রুত সংস্কার করে এলাকাবাসীর যোগাযোগের উপযোগী করে তুলবেন। উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান বলেন আমি এই মুহুর্তেই লোক পাঠিয়ে দিবো যদি আমাদের আওতায় পরে তাহলে এই অর্থ বছরেই সংস্কার করা হবে।
স/এষ্

