বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে কেন্দ্রীয় মন্দির ও আশ্রমের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ, অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় মন্দির ও আশ্রম প্রাঙ্গনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বদলগাছী কেন্দ্রীয় মন্দির ও আশ্রমের সভাপতি জিতেন্দ্রনাথ মণ্ডলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার(ভূমি) মো. নাহারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা সাধন কুমার মুস্তফী, সহ-সভাপতি বিপ্লব মুস্তফী, সম্পাদক ইন্দ্রজিৎ মুস্তফী, আকাশ মুস্তফী, পরেশ সরকার, রজত কান্ত গোস্বামী প্রমূখ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ২০০ জন কর্মহীন, দুস্থ, অসহায়কে চাল, আটা, ডাল, লবণ, আলু ও সাবান বিতরণ করা হয়।
ত্রাণ পেয়ে খুশি হয়ে তারা পাহান, মজির উদ্দিন, আবু বক্কর জানান, করোনা ভাইরাসের কারণে কাজ কর্ম নেই বললেই চলে। তিনবেলা পেট ভরে পরিবারের সবাইকে নিয়ে খাওয়া কঠিন হয়ে পড়েছে। যে খাদ্য সামগ্রী পেয়েছি তা দিয়ে অন্তত কয়েকদিন পেট ভরে খেতে পারবো।
বদলগাছী কেন্দ্রীয় মন্দির ও আশ্রমের সভাপতি জিতেন্দ্রনাথ মণ্ডল বলেন, যেকোনো সংকটময় পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্দির ও আশ্রম কর্তৃপক্ষ অসহায় মানুষের পাশে দাড়ায়। মরণঘাতী করোনা ভাইরাসের কারণে সাড়া বিশ্ব যখন স্থবির হয়ে পড়েছে তখন কর্মহীন মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে আমরা মনে করি।
স/এষ্

