খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে আলী ট্রাভেলস ও বরেন্দ্র৷ এক্সপ্রেস নামের বিলাস বহুল দুটি বাস সার্ভিস চালু হয়েছে। উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার হইতে বদলগাছী -নওগাঁ হয়ে রাজশাহী রুটে এই প্রথমবারের মত বাস সার্ভিস নিয়মিত চলাচল করছে।
গত ১২ই সেপ্টেম্বর ভান্ডারপুর-বদলগাছী- রাজশাহী রুটে বরেন্দ্র এক্সপ্রেস ও আলী ট্রাভেলস নামে দুটি বিলাসবহুল বাস সার্ভিস চালুর শুভ উদ্বোধন করেন কোলা ইউনিয়নের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন।
নওগাঁ জেলা মালিক গ্রুপের বরেন্দ্র এক্সপ্রেস ও রাজশাহীর আলী ট্রাভেলস নামের দুইটি বিলাস বহুল বাস প্রতি দিন নিয়মিত ভান্ডারপুর -বদলগাছী হইতে রাজশাহী গামী এই দুটি বাস সার্ভিস প্রতিদিন নিয়মিত ভাবে চলাচল করছে।
ভান্ডারপুর থেকে রাজশাহী প্রতিজন যাত্রীর ভাড়া ১৬০টাকা অন্যদিকে বদলগাছী থেকে রাজশাহী ১৫০ টাকা করে ভাড়া প্রতিজন যাত্রীর।
প্রতিদিন সকাল ৭.৩০মিঃ( সাড়ে সাতটা) ভান্ডারপুর বঙ্গবন্ধু পরিষদ সামনে কাউন্টার থেকে বরেন্দ্র এক্সপ্রেস বাস ছাড়ে এবং দুপুর ২.৩০ মি ঃ এ আলী ট্রাভেলস নামের বাস সার্ভিস টি রাজশাহী দিকে রওনা দেয়।
অন্যদিকে রাজশাহী রেলগেট কাউন্টার হইতে বদলগাছী -ভান্ডারপুর গামী সকাল ৮.২০ মিঃ এ আলী ট্রাভেলস বাস ছাড়ে এবং বিকেল ৩.৩০মিঃ এ বরেন্দ্র এক্সপ্রেস নামের বাস রাজশাহী থেকে বদলগাছী – ভান্ডারপুর অভিমুখে রওনা দেয়।
উত্তরবঙ্গের প্রাণ কেন্দ্র বিভাগীয় শহর রাজশাহী। সু-পরিচিত শিক্ষা নগরী রাজশাহী। বদলগাছী উপজেলার অনেক মানুষ রাজশাহী বিভাগীয় শহরে নানান কাজে প্রতিনিয়ত যাতায়াত করে। এছাড়া সরকারি/বে-সরকারি বিভিন্ন চাকরি করার সুবাদে বিভিন্ন সময় এই এলাকার কর্মমূখী মানুষ গুলো প্রতিনিয়ত বাড়ী থেকে রাজশাহী রাজশাহী থেকে বাড়িতে যাতায়াত করে।
বিভাগীয় এই শিক্ষানগরীতে এ উপজেলার অসংখ্য ছাত্র/ছাত্রী পড়ালেখা করে থাকে।
সবার জন্য যোগাযোগ ব্যবস্থা সহজলভ্য করতেই এই বাস সার্ভিস চালু করা হয়েছে।
ভান্ডারপুর কাউন্টার মাষ্টার লিংকন বলেন, প্রত্যন্ত এই গ্রাম অঞ্চলের জনসাধারণের জন্য বিভাগীয় শহরে খুব সহজে কম সময়ে দ্রুত যাতায়াত করার জন্য এই যাত্রী সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই প্রত্যাশায় বিলাস বহুল বাস সার্ভিস ২টি চালু করা হয়েছে।
প্রয়োজনে যোগাযোগ ভান্ডারপুর কাউন্টার মাষ্টার লিংকন-মোবাঃ( ০১৭২৭৯১৩৭১৯)
স/এষ্

