ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার সংস্কার কাজের অনিয়মের অভিযোগ

admin
এপ্রিল ২০, ২০১৭ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

চার মাস না হতেই খুলতে শুরু করেছে ইট

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) থেকে : নওগাঁ বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার সংস্কার কাজের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সংস্কার কাজ সম্পন্ন হওয়ার চারমাস না হতেই খুলতে শুরু করেছে বিভিন্ন স্থানের ইট। যা ঐতিহাসিক এ পর্যটন কেন্দ্রে সৌন্দর্য বিকাশে বাধা প্রদান করছে এবং দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সরজমিনে অনুসন্ধ্যানকালে জানাযায় প্রতœতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন এডিপির অর্থায়নে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এ সংস্কার কাজ শুরু হয়। ৩ বছর ধরে চলে এ সংস্কার কাজ। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসাবে এ কাজের দায়িত্ব পায় ঢালি কনস্ট্রাকশন লি:। ঠিকাদারী প্রতিষ্ঠানের অদক্ষ জনবল ও অদক্ষ শ্রমিক নিম্নমানের ইট ও শুরকি ব্যবহার করায় এ ব্যাহাল অবস্থা। কাজ চলার এক পর্যায়ে নিম্নমানের কাজ হচ্ছে বলে কাষ্টডিয়ানকে বারবার জানানো এবং বিভিন্ন পত্রিকায় এ কাজের অনিয়মের খবর প্রকাশ হয়। কোন কর্ণপাত না করেই নিজ ইচ্ছায় কাজ চালিয়ে যান ঢালি কনস্ট্রাকশন লি:। অবশেষে চার মাস না হতেই খুলতে শুরু করেছে ইট। বৌদ্ধবিহারকে আকর্ষনীয় করে তুলতে সংযোজন করা হয়েছে ছোট সেতু। যার দু’পাশেই খুলে পড়ছে ইট এবং ভিতরের বিভিন্ন স্থানে খুলতে শুরু করেছে ইট যা ছোট ছোট খানাখন্দকের সৃষ্টি করেছে। এ বিষয়ে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধাবিহারের কর্মরত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ইট খোলার বিষয়টি শিকার করেন। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধাবিহারের কাষ্টডিয়ান ছাদেকুজ্জামান এর সংগে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ইট খুলতে শুরু করেছে বিষয়টি আমি দেখেছি। এটি সংস্কারের পদক্ষেপ নেওয়া হবে। ঢালি কনস্ট্রাকশন লি: এর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নাজমুল হাসান বলেন পাহাড়পুরের লোকজন খুব খারাপ। মোটর সাইকেল নিয়ে ঘুতোঘুতি করার জন্য হয়ত ইট খুলে গেছে। যদি খুলে যায় তা পুন:সংস্কার করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুসাইন শওকত জানান এ বিষয়টি সাংবাদিকের মুখেই প্রথম শুনলাম। যদি এমনটা হয় তবে কাষ্টডিয়ানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হবে। প্রতœতত্ব অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আলতাব হোনের এর অফিসিয়াল ফোন নম্বরে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

স/ এষ্