ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

admin
নভেম্বর ২, ২০১৯ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে যথাযোগ্য মর্যাদায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২ নভেম্বর শনিবার সকাল ১০ টায় সমবায় কার্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির।

এই দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোগ্রেস মাল্টিপারপাসের সভাপতি আবু সাঈদ এর সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, সমবায় কর্মকর্তা লুৎফর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, সমবায়ী ডাঃ নুরুল ইসলাম, ফেন্সী বেগম প্রমুখ।

শেষে আশ্রায়ন প্রকল্পের সদস্যদের মাঝে ঋণের চেক বিতরন করা হয়।

স/এষ্