ঢাকাশনিবার , ২৯ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ , থানায় মামলা -ইমাম আটক!!

admin
মে ২৯, ২০২১ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ , থানায় মামলা -ইমাম আটক!!

খালিদ হোসেন মিলু বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ৪র্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগে থানায় মামলা ।

জানা যায়, উপজেলার মিঠাপুর ইউপির ৪র্থ শ্রেণীর স্কুল পড়ুয়া শিশু কন্যা করোনায় দীর্ঘ দিন স্কুল বন্ধ থাকার কারণে আরবী পড়তে গিয়ে ধর্ষনের শিকার হয়েছে এমন অভিযোগ তুলেছেন ঐ স্কুল ছাত্রীর পরিবার।

মামলা ও শিশুটির পরিবার সুত্রে জানা যায়, উত্তর পাকুড়িয়া গ্রামের আঃ কুদ্দুসের ছেলে স্থানীয় মসজিদের ইমাম আবু হাসান এর বাসায় স্কুল ছুটি থাকায় প্রায় ৪ মাস যাবৎ ভোক্তভোগী শিশুটি নিয়মিত আরবী পড়তে আসেন।

গত ২৯ মে সকাল ৭টায় শিশুটিকে একা পেয়ে আবু হাসান মুখে হাত দিয়ে ধর্ষনের চেষ্টা করলে শিশুটি চিৎকার করে স্থানীয় লোকজন ছুটে এসে আবু হাসানকে আটক করে ও শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।

পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আবু হাসানকে আটক করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে শিশুটির মা বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। থানার অফিসার ইনর্চাজ মোঃ আতিকুল ইসলাম বলেন এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে ও আসামী আবু হাসান কে আটক করা হয়েছে ।

স/এষ্