খালিদ হোসেন মিলু, বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ২লাখ ৬৬হাজার টাকা মূল্যের ৩৮০০ বোতল যৌন উত্তেজক শরবতসহ পাঁচ জনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সন্ধ্যা ৭ টায় বদলগাছী কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশের্^ তিনমাথার মোড় থেকে ২টি সিএনজি অটোরিক্সায় ১০টি কার্টনে থাকা ৩৮০০ বোতল ড্রাগস্ ল্যাবরেটরী(ইউনানী) এর সিল লাগানো যৌন উত্তেজক শরবত আটক করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহাদেবপুর থেকে ২টি সিএনজিতে করে নিষিদ্ধ যৌন উত্তেজক দ্রব্য বদলগাছী থানা এলাকায় প্রবেশ করছে। তাৎক্ষণিকভাবে এসআই শাহীন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ বদলগাছী কেন্দ্রীয় মসজিদের দক্ষিণ পাশের্^ তিনমাথার মোড়ে অবস্থান নেয়। কিছুক্ষণ পর একসাথে দুটি সিএনজি আসলে তাদের গতি রোধ করে তল্লাশি করলে পুলিশ সেখানে ৩৮০০ বোতল যৌন উত্তেজক শরবতসহ ৫জনকে আটক করে থানায় নিয়ে আসে।
আজ সোমবার ৬জনকে আসামী করে মামলা করে বদলগাছী থানা পুলিশ। আসামীদের সাথে থাকা দুটি সিএনজিও জব্দ করে থানায় নিয়ে আসে। আসামীরা হলো উপজেলার মাহমুদপুর গ্রামের শামসুদ্দিন মন্ডলের ছেলে রাজু আহম্মেদ স্বপন(৩২), একই গ্রামের ফরিদ হোসেনের ছেলে শামীম হোসেন(২২), ফয়জাবাদ গ্রামের আক্কাস আলীর ছেলে লতিফ হোসেন(৩৫), চাপাইনগর
গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে নুর ইসলাম(২৭), বামনপাড়া গ্রামের ছাইদুল ইসলামের ছেলে মিলন হোসেন(২৮) ও মহাদেবপুর থানার শালগ্রাম গ্রামের হাফিজুর রহমানের ছেলে রনি হোসেন(২৯)। এদের মধ্যে রনি হোসেন পলাতক রয়েছে। আসামী রাজু আহম্মেদ স্বপন জানায়, এগুলো মহাদেবপুরের রনির মাল। রনি তাকে মহাদেবপুর থেকে বদলগাছীর গোবরচাপাতে নিয়ে গিয়ে রাখতে বলে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, আমরা ড্রাগস্ ল্যাবরেটরীর সিল লাগানো বিএসটিআই এর অনুমোদনহীন ৩৮০০ বোতল এ্যাপেক্স শরবত আটক করেছি। আসামীরা বলেছে এগুলোর বিএসটিআই এর অনুমোদন আছে। আমরা এগুলো পরীক্ষার জন্য বিএসটিআইতে পাঠাবো। এবিষয়ে থানায় মামলা হয়েছে এবং আসামীদের কোর্টে চালান করা হয়েছে।
স/এন

