ঢাকাসোমবার , ৪ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে ১১০ কেজি গাঁজাসহ দু’জনকে আটক

admin
ডিসেম্বর ৪, ২০১৭ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ’র বদলগাছীতে ১১০ কেজি গাঁজা এবং একটি পাজেরো গাড়ীসহ দু’জনকে আটক করেছে ডিবি পুলিশ। জানাযায় রোববার  রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের বলরামপুর-শ্রীরামপুর সড়কে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো পাজেরো গাড়ীর চালক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন চত লক্ষিপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেনের পুত্র আব্দুল বারেক (২৫) এবং অপরজন চাঁদপুর জেলাধীন শাহরস্তি উপজেলার আহম্মদনগর গ্রামের নুরুল ইসলামের পুত্র সেলিম হোসেন (৪০)।

নওগাঁ ডিবি পুলিশের অফিসার্স ইনচার্জ আব্দুর রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেনের নির্দেশ অনুযায়ী ঘটনার সময় বলরামপুর-শ্রীরামপুর সড়কে ব্রীজের উপর ডিবি পুলিশ পরির্দশক সাজেদু রহমানকে সঙ্গে নিয়ে অফিসার্স ইনচার্জ আব্দুর রফিক এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল অবস্থান নেয়। গাঁজা বহনকারী পাজেরো গাড়ীটি সেখানে পৌঁছলে সামনে ব্যারিকেড সৃষ্টি করা হয়। ব্যারিকেড উপেক্ষা করে সামনে এগুতে চাইলে শর্টগানের পর পর দু রাউন্ড গুলি ছুঁড়তে হয়। এক পর্যায়ে গাড়িটি পিছন দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাদের আটক করতে সক্ষম হয়।

ডিবি পুলিশ তল্লাশী চালিয়ে ঐ গাড়ী থেকে ১২ কেজি ওজনের ৯টি এবং ২ কেজি ওজনের ১টি গাঁজার প্যাকেট উদ্ধার করে। পুলিশ জানায় আটক ১১০ কেজি গাঁজার বর্তমান বাজার মুল্য ১৬ লাখ ৫০ হাজার টাকা এবং আটক পাজেরো গাড়িটির মুল্য ১৫ লাখ টাকা।

এ ব্যপারে বদলগাছী থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

স/এষ্