খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে ৪৮তম সমবায় দিবসে সম্মাননা স্মারক পেলেন উপজেলার দ্বীপগঞ্জ বাজারের সমাধান সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি।
গত শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজিত অনুষ্ঠানে সফলভাবে দারিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ ও প্রতিবন্ধিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করায় সমাধান সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আল মাহমুদ আসাব এর হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুল আলম খাঁন।
এসময় সফলভাবে ক্ষুদ্র ঋণদান কার্যক্রম পরিচালনা করায় উপজেলার ৫টি সমবায় সমিতিকে ক্রেষ্ট প্রদান করা হয়।
স/এষ্

