ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে রাস্তাপাকাকরন কাজে অনিয়মের অভিযোগ

admin
আগস্ট ৩০, ২০১৭ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খোজাগাড়ী কুন্দিপাড়া মোড় হতে দক্ষিন পাহাড়পুর এস ডি এফ অফিস পর্যন্ত ৬৬০ মি. পাকা রাস্তার নির্মান কাজে অনিয়মের অভিযোগ উঠেছে । সাব ঠিকাদার সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায় ,৩৮ লক্ষ টাকার বরাদ্দকৃত এ রাস্তার কাজ ৬মাসের মধ্যে শেষ হয় । এলাকাবাসী জানায়, কাজ শেষ হওয়ার ২ মাস না হতে ভাঙন ধরেছে রাস্তার । রাস্তার পার্শ্বে পর্যাপ্ত মাটি না থাকায় বিভিন্ন স্থানে ভাঙতে শুরু করেছে । এতে জনসাধারনও যান চলাচল বিঘিœত হচ্ছে । রাস্তার নি¤œ মানের কাজ চলার সময় রোলার আটকিয়ে দিয়ে স্থানীয়রা মান স¤মত রাস্তার জন্য চেষ্টা চালালেও লাভ হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী । কাজ চলাকালীন সময়ে ভাল মানের কাজের জন্য অনুরোধ জানালে এ নিয়ে স্থানীয় ইউপি সদস্যর সাথে ঠিকাদারের লোকজনের কথা কাটাকাটী হয় ।

শেষ পর্যন্ত ইচ্ছেমতো কাজ করে চলে গেছেন বলে অভিযোগ করেন তারা । কাজ শেষ হওয়ার ২ মাস পার না হতেই খুলে যাচ্ছে পার্শ ইট , সেই সাথে বের হয়ে যাচ্ছে খোঁয়া । ঐ রাস্তার কাজে বদলগাছী উপজেলা প্রকৌশলী মুনিরুজ্জামানের নিজেই করেছেন বলে ঠিকাদারী প্রতিষ্ঠানের সুমন নামের এক ব্যক্তি জানায় ।২৬ শে আগষ্ট শনিবার মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঐ কাজ প্রকৌশলী সাহেব নিজে টাকা বিনিয়োগ করেছেন। তার ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজের সাথে জড়িত নয় বলে তিনি জানান ।গত শনিবার সরেজমিনে তথ্য সংগ্রহকালে খোঁজাগাড়ী গ্রামের মৃত ছফিরউদ্দীনের ছেলে জামালউদ্দীন প্রতিনিধিকে জানান, বালি বেশী দিয়ে রাস্তা ভরাট করে ,নি¤œ মানের খোঁয়া ব্যবহার করে এ রাস্তাটি করা হয়েছে । ২ মাস পার না হতেই এ রাস্তা ভাঙতে শুরু করেছে । একই গ্রামের আজিমুদ্দীনের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪০) জানায় , রোলার আটকিয়ে দিয়ে আমরা কাজ বন্ধ করে দিয়েছিলাম , এ নিয়ে স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানার সাথে কথাকাটাকাটী হয় , তারপর ও তারা নিজ ইচ্ছেমতো কাজ চালিয়ে যায় ।

তারাজুলের স্ত্রী বেলী আক্তার জানায় ,রাস্তার কাজে নিচের দিকে নি¤œ মানের খোঁয়া ব্যবহার করে উপরের দিকে লোক দেখানো অল্প কিছু ভাল খোয়া ব্যবহার করেছে । গ্রামবাসী বাধা দিলে তারা হুমকি ধামকি দেয় ও লোকসান হবে বলে কাজ চালিয়ে যায় । স্থানীয় পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর বলেন, রাস্তার কাজ ভাল না হওয়াই সাইড ভেঙ্গে যেতে শুরু করেছে, ঠিকাদারের লোকজন হ্যান্ডওভার করার আগেই চলে যায় । এবিষয়ে সাব ঠিকাদার সাগর হোসেন বলেন , ৩৮ লক্ষ টাকার বরাদ্দের কাজে রাস্তার গুনগত মান ভাল হয়েছে , ১ নং ইট ব্যবহার করা হয়েছে কিন্তু কাজ করতে গিয়ে স্থানীয় জনগনের কারনে অনেক বাধার মধ্যে পড়তে হয়েছে ।এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী মুনিরুজ্জামানের সাথে শনিবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তথ্য নিতে রবিবারে তার কার্যালয়ে যেতে বলেন। রবিবার তার কার্যালয়ে তথ্য নিতে গেলে, তিনি তথ্য সংক্রান্ত বিষয়টি এড়িয়ে যান ।

স/মা