ঢাকাসোমবার , ২৭ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে বই বাহির করে ফ্রি ষ্টাইলে নকলের মহাউৎসব

admin
ফেব্রুয়ারি ২৭, ২০১৭ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর বদলগাছীতে মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে বই বাহির করে ফ্রি-ষ্টাইলে নকলের মহাউৎসব পালন করলেন পরীক্ষার্থীরা। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালিন সময়ে উপজেলার ফতেজঙ্গপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে। জানা যায়, চলতি এস.এস.সি ও দাখিল পরীক্ষা গত ২ ফেব্র“য়ারী থেকে বদলগাছী কেন্দ্রের ৪ টি ভেনু কেন্দ্রে মাধ্যমে শুরু হয়। শুরু থেকে এস.এস.সি পরীক্ষা কেন্দ্র বদলগাছী পাইলট উচ্চ বিদ্যালয়, ভেনু কেন্দ্র লাবণ্য প্রভা বালিকা বিদ্যালয়, বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয় ও দাখিল পরীক্ষার কেন্দ্র উপজেলা সদর থেকে ২ কিঃ মিঃ দুরে অবস্থিত ফতেজঙ্গপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলছে। এস.এস.সি কেন্দ্র গুলোতে সুষ্ট পরিবেশের মধ্যে দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও প্রশাসন কে ম্যানেজ করে ফতেজঙ্গপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে ঢিলা ঢালা ভাবে চলছিল। কিন্তু গত ২৬ ফেব্র“য়ারী রবিবার পদার্থ বিজ্ঞান ও ইসলামের ইতিহাস পরীক্ষা চলাকালীন সময়ে ওই কেন্দ্রের পরীক্ষার্থীরা প্রকাশ্য ব্রেঞ্চের উপর বই রেখে ফ্রি-ষ্টাইলে নকল করে পরীক্ষা দেয়। এই দৃশ্য একজন মোবাইলে গোপন কামেরায় ধারণ করলে বিষয়টি এলাকায় ব্যাপক তোলপার সৃষ্টি করে। সরকার যখন নকলমুক্ত সুষ্ট পরিবেশের মধ্যে দিয়ে এস.এস.সি ও দাখিল পরীক্ষা সমাপ্ত করতে যাচ্ছে ঠিক তখন বদলগাছী উপজেলার ফতেজঙ্গপুর দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রের চিত্র ছিল সম্পূর্ন উল্টো। কেন্দ্র সচিব ও কিছু অসাধু শিক্ষকদের সহযোগিতায় সরকারের নকলমুক্ত পরীক্ষা গ্রহনের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিলেন।
এ বিষয়ে মোবাইল ফোনে ফতেজঙ্গপুর দাখিল মাদ্রাসা কেন্দ্র সচিব আব্দুল গাফ্ফার এর সাথে যোগাযোগ করা হলে তিনি ফ্রি-ষ্টাইলে নকলের বিষয়টি এরিয়ে গেলে ও টুকি টাকি কিছু হয়েছে বলে স্বীকার করে রিপোর্টটি প্রকাশ না করার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ১ম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট সুজিত দেবনাথ এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন মিটিং এ নওগাঁতে অবস্থান করছিলেন ফলে বিষয়টি তার জানা নেই।

স/শা