বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে মাদক সেবী ছেলের উপর অতিষ্ট হয়ে অবষেশে পুলিশের কাছে ধরিয়ে দিলেন বাবা। জানা যায় উপজেলার মথুরাপুর ইউপির মামুদপুর গ্রামের দিন মজুর আব্দুল জব্বারের ছেলে নশিদুল ইসলাম (২৪) দীর্ঘ দিন ধরে মাদক সেবন করে আসছিল। এর এক পর্যায় বাড়ীর আসবাব পত্র চাল,ডাল যা পায় চুরি করে নিয়ে গিয়ে মাদক সেবন করে। অতিষ্ট হয়ে গত ৭ অক্টোবর বিকালে গ্রাম বাসীর সহযোগিতায় তার বাবা আব্দুল জব্বার মাদক সেবী ছেলে নশিদুলকে আটক করে বদলগাছী থানায় নিয়ে। পরে নির্বাহী ম্যাজেষ্ট্রে(ভুমি) সুজিদ দেবনাথ ভ্যামম্যান আদালতের ম্যাধমে ১ বছরের বিনা শ্রম কারা দন্ড প্রদান করেন।
স/মা

