ঢাকাশনিবার , ৫ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে মাঘের শীতে আষাঢ়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

admin
ফেব্রুয়ারি ৫, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে মাঘের শীতে আষাঢ়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : উত্তরের জেলা নওগাঁর বদলগাছী উপজেলায় ৩ জানুয়ারি মধ্যরাত শুরু করে ৪জানুয়ারি শুক্রবার দিনভর থেমে থেমে মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। মাঘের শীতে হঠাৎ আষাঢ়ে ঝুম বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বাতাসে মাটিতে নুইয়ে পড়েছে ফসল। আলু ক্ষেতে বৃষ্টির পানি জমায় ফসলের ক্ষতির শঙ্কা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে স্থানীয় কৃষকরা।

শুক্রবার উপজেলার ৮টি ইউনিয়নে বিভিন্ন ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, আগাম গমের ক্ষেত বাতাসে মাটিতে নুইয়ে পড়েছে। আলু ক্ষেতে বৃষ্টির পানি জমে গেছে। মাঠে কাজ করতে দেখা যায়নি কোনো শ্রমিককে। এছাড়াও সরিষা, সহ বেশ কিছু ফসলের ক্ষতির আশংঙ্কা রয়েছে ।

বিলাশবাড়ী ইউপির হলুদ বিহার গ্রামের কৃষক মজিদুল জানান, এবার ১ বিঘা জমিতে গমের আবাদ করেছেন তিনি। কিন্তু গত মধ্যরাতের মাঝারি বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে তার গমের কিছুটা ক্ষতি হয়েছে। গমের গাছ গুলো এলোমেলো হয়ে কিছু সংখ্যক মাটিতে নুইয়ে পড়েছে।

দুধকুড়ি গ্রামের আলুচাষী সিরাজুল ইসলাম বলেন, কয়েক বিঘা মাটিতে আলু চাষ করেছি।হঠাৎ ঝুম বৃষ্টির কারণে আমার আলু ক্ষেতে পানি জমাট বেঁধেছে । আলুর ক্ষেতে বৃষ্টির পানি জমায় আমি দুশ্চিন্তায় পড়েছি।

বদলগাছী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ হাসান আলী বলেন, গত কয়েক ঘণ্টায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, সঙ্গে দমকা বাতাস। এতে আগাম সরিষার কিছুটা ক্ষতি হয়েছে এবং কৃষিকাজ ব্যাহত হয়েছে। মাঠে আলু ক্ষেতে পানি জমে গেছে, এখন সবচেয়ে জরুরি কাজ হলো ক্ষেত থেকে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা। মাঘের শীতে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি শীতের তীব্রতা বাড়িয়েছে।

স/এষ্