ঢাকাবৃহস্পতিবার , ৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বদলগাছীতে মশক নিধন পরিষ্কার পরিছন্নতা অভিযান

nayem ahmed
আগস্ট ৮, ২০১৯ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার সকল উপজেলায় একযোগে চলছে মশক নিধন ও পরিষ্কার পরিছন্ন তা অভিযান।

এর ধারাবাহিকতায় বদলগাছী উপজেলার সকল ইউনিয়ন, ওয়ার্ড সহ গ্রামে গ্রামে চলছে মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম আলী বেগ এর নেতৃত্বে বুধবার সকাল ১০ টায় বদলগাছী উপজেলা চত্বর থেকে এই মশক নিধন ও পরিষ্কার পরিছন্নতা অভিযান শুরু হয়।পরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সএ অভিযান চলাকালে প্রধান অতিথি বদলগাছী মহাদেবপুর আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।

এ ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল সরকারি,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্লাব, সংঘ সহ বাসা বাড়ির আঙ্গিনায় স্ব স্ব অবস্থান থেকে সকলে এক যোগে এই মশক নিধন পরিষ্কার পরিছন্নতা অভিযান সকাল ১০টা হইতে দুপুর ১টা প্রযন্ত পপরিচালনা করেন।

এসময় নর্দমা,ড্রেন, রাস্তার পাশে ঝোপঝাড় সহ বিভিন্ন যায়গায় ফগার মেশিন দিয়ে মশক নিধন স্প্রে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুল আলম খাঁন, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সুশিল সমাজের বিভিন্ন মানুষ।

 

স/এন